Uncategorized

বন্দুক ও দেশীয় অস্ত্রসহ কোস্টগার্ডের অভিযানে গ্রেফতার ২

সুমন,স্টাফ রিপোর্টারঃ কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে সাতহ্মীরার শ্যামনগর এলাকা থেকে ১টি একনলা বন্দুক এবং দেশীয় অস্ত্রসহ ২ জন আটক করেছে কোস্টগার্ড। গতকাল সোমবার(১০ফেব্রুয়ারী) সকালে কোস্ট গার্ড এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, অপারেশন ‘ডেভিল হান্ট’এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে বাংলাদেশ কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে সাতক্ষীরার শ্যামনগর থানার চকবারা বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

অভিযান পরিচালনাকালে ঐ এলাকা থেকে আব্দুল হাকিম গাজি (৬৮) ও তার ছেলে মোঃ হাফিজুর রহমান গাজি (২৫) কে আটক করা হয়। আটককৃত সকলে সাতক্ষীরার শ্যামনগর থানার চকবারা গ্রামের বাসিন্দা।

আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চকবারা বাজার সংলগ্ন নদীতে তাদের কাঠের বোটে লুকায়িত অবস্থায় ১টি অবৈধ দেশীয় একনালা পাইপ গান ও ১৬ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিরা সুন্দরবনে ডাকাতদের সহযোগিতা করতো বলে জিজ্ঞাসাবাদে জানা যায়।

জব্দকৃত আলামতসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে ডাকাত মুক্ত করার জন্য কোস্ট গার্ডের এ অপারেশন ‘ডেভিল হান্ট’ জারি থাকবে।

এই বিভাগের আরও সংবাদ