বাগেরহাট

মোংলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে আটক ৩

সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলায় অপারেশন ডেভিল হান্ট এর অভিযানে ৩ জনকে আটক করা হয়েছে। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোর রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে মোংলার চাঁদপাই এলাকা থেকে যুবলীগ, সেচ্ছা সেবক লীগ, ছাত্র লীগের ৩ নেতাকর্মীকে আটক করে।

পুলিশ জানায়, “অপারেশন ডেভিল হান্ট” এর যৌথ বাহিনী অভিযান চালিয়ে আজ সোমবার ভোর রাতে মোংলার চাঁদপাই ইউনিয়নের যুব লীগের ক্রীড়া সম্পাদক দুলাল ফকির (৩৫), উপজেলা সেচ্ছা সেবক লীগের সভাপতি আমজাদ মোড়ল (৩০) ও চাঁদপাই ইউনিয়নের ছাত্র লীগের সভাপতি হেলাল ফকির কে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে ঘের দখল, চাঁদাবাজীর অভিযোগ রয়েছে, পরে আজ দুপুরে আটককৃতদেরবা বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ