খুলনা জেলা বিএনপির সদস্য সচিবের সুস্থতা কামনায় দোয়া মাহফিল


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা জেলা বিএনপির সদস্য সচিব, শেখ আবু হোসেন বাবুর শারীরিক অবস্থার উন্নতির জন্য ২ ফেব্রুয়ারি রবিবার বিকাল ৪টায় পরিবার বর্গের উদ্যগে মল্লিক আব্দুস সালামের পরিচালনায় ও শেখ আবু সাইদের সভাপতিত্বে শুকরিয়া ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন রাজনৈতিক,সামাজিক, সাংবাদিক,সুধীজন আত্মীয় স্বজন সহ বিপুল সংখ্যক মানুষ অংশ গ্রহন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল। এসময় তিনি আবু হোসেন বাবুর চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা ও দোয়া পরিচালনা করেন।
আরো উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি আহবায়ক মনিরুজ্জামান মন্টু, সিঃ যুগ্ম আহবায়ক এড্যাঃ মোমরেজুল ইসলাম,সাবেক সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পি,সাবেক যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, আশরাফুল আলম নান্নু।বাবু উজ্জ্বল কুমার সাহা সভাপতি শ্রমিক দল খুলনা জেলা,শেখ তৈয়ম্মুর রহমান সভাপতি সেচ্ছাসেবক দল খুলনা জেলা, আতাউর রহমান রুনু সাধারণ সম্পাদক সেচ্ছাসেবক দল খুলনা জেলা,ইবাদুল হক রুবায়েত সাবেক সাধারণ সম্পাদক যুবদল খুলনা জেলা, গোলাম মোস্তফা তুহিন সাবেক সাধারন সম্পাদক ছাত্র দল খুলনা জেলা,সহ আরো অংগ সংগঠনের নেতৃবৃন্দ।





