রাজশাহী
বাঘায় মেডিকেল চান্স পাওয়া মেধাবী ছাত্রী বৈশাখীর পাশে তারেক রহমান


ব্যুরো রাজশাহীঃ রাজশাহীর বাঘা উপজেলার নারায়ণপুর গ্রামের দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থী বৈশাখীর পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার দুপুরে তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার ও মানবতার বার্তা নিয়ে বৈশাখীর বাড়িতে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.রফিকুল ইসলাম।
এ সময় কেন্দ্রীয় নেতার সাথে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ ও ছাত্রদল নেতা শামীম সরকার। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া নগদ অর্থ সহায়তা ও উপহার বৈশাখীর হাতে তুলে দেন। এসময় বাঘা উপজেলার বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।





