কুষ্টিয়ার খোকসাতে ঐতিহ্যবাহী কালী পূজায় পাঠা বলিতে দর্শনার্থীদের ভীড়


কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার খোকসায় মহিষ ও পাঠা বলির মধ্য দিয়ে শুরু হয়েছে ঐহিত্যবাহী কালীপূজা ও মেলা। জেলার খোকসা উপজেলার জানিপুর গড়াই নদীর তীরে প্রতি বছরের ন্যায় এ বছরেও শুরু হয়ে ঐতিহ্যেবাহী উৎসব। বুধবার ২৯ জানুয়ারি রাত আড়াইটার দিকে খোকসা কালী পূজা মন্দির প্রাঙ্গণে এ পূজা অনুষ্ঠিত হয়।
প্রথাগত পাঠাবলির মধ্যদিয়ে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে ৬শ বছরের ঐতিহ্যবাহী কালীপূজা ও ১৫ দিনের মেলা। মেলায় ইতোমধ্যে ভীঁড় করেছে দর্শনার্থী ও ভক্তবৃন্দ। খোকসার ঐতিহ্যবাহী কালীপূজা কোন সুদুর অতীতে শুরু হয়েছে তার সঠিক ইতিহাস নেই। তবে সপ্তদশ ঊর্ধ্বতন পুরুষ রামাদেব তর্কলংকার এ পূজার প্রথম পূজারী ছিলেন। আর এ থেকে অনুমান করা হয় খোকসার কালীপূজার বয়স ছয়’শ বছর।
কেউ আসেন মানত করতে আবার কেউ আসেন মানত পূরণ হয়েছে বলে দেবীর কাছে উপঢৌকন দিতে। ভক্তবৃন্দরা দেবীকে দেয়া কথা রাখতেই বেশি ভিড় করেন এই কালী মন্দিরে। ভক্তবৃন্দরা মহিষ, পাঠা, স্বর্ণালংকার, কবুতর ইত্যাদি উপঢৌকন নিয়ে আসেন।
কালীপূজা শুরুতেই ক্রোধের প্রতীক মহিষ ও পাঁঠা বলির প্রথা চালু হয়। মাঘি সপ্তমীর পূজা ও মেলা পর্যন্ত চলতো ভক্তদের মানতের জন্য আনা পাঁঠা বলি। ক্রোধের পথিক মহিষ ও পাঁঠা বলির এ প্রথা রাজা জমিদারী আমলের আদলেই আজও প্রচলিত রয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দরা আসেন এ কালীপুজোর মেলায়। কেউ আসেন পূজা অর্চনা করতে,কেউবা আসেন মনোবাসনা পূরণ করতে আবার কেউবা আসেন মনোবাসনা পূরণ হয়েছে বলে মায়ের চরণে সামান্য উপঢকুন দিতে।আর এই উপঢকুন হিসেবে তারা নিয়ে আসেন, পাঠা মহিষ স্বর্ণ অলংকার অর্থ ইত্যাদি। মেলাতে দেখা গিয়েছে ধর্ম বর্ণ শেষে সব ধরনের ভক্তবৃন্দ এই আসেন খোকসার এই কালী পূজায়। মাঘের আমাবস্যা থেকে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এ পূজা উপলক্ষে সাড়ে সাত হাত লম্বা বিশাল দেহের দৃষ্টি নন্দন কালী প্রতিমা তৈরি করা হয়েছে।



