রাজশাহী

রাজশাহী থেকে ট্রেন না ছাড়ায় যাত্রীদের স্টেশন ভাঙচুর

ব্যুরো রাজশাহীঃ রাজশাহীতে স্টাফদের কর্মবিরতির কারণে ২৭ জানুয়ারি দিবাগত রাত ১২টা থেকে দেশের বিভিন্ন স্থানের মতো রাজশাহী থেকেও ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন। কর্মবিরতির কারণে আজ মুঙ্গলবার সকাল ৬টা ২০ মিনিটে রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেন ছাড়তে না পারায় যাত্রীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।

বিক্ষুব্ধ যাত্রীরা রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর চালান এবং স্টেশনে রাখা চেয়ার ও অন্যান্য আসবাবপত্র ক্ষতিগ্রস্ত করেন। এ সময় তারা রেলের কয়েকজন কর্মচারীকে আটকে রাখেন।

বিক্ষুব্ধ যাত্রীদের অভিযোগ, অনলাইনে টিকিট বিক্রি চালু থাকলেও ট্রেন চলাচল বন্ধের বিষয়ে তাদের আগে থেকে জানানো হয়নি। যাত্রীরা বলেন ট্রেন চলাচল বন্ধের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় তাদের ক্ষুদেবার্তা বা অন্য কোনও উপায়ে জানানো উচিত ছিল। রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার জানান,স্টেশনের কিছু আসবাবপত্র ভাঙচুর হয়েছে,বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যাত্রীদের টিকিটের টাকা কাউন্টারে ফেরত দেওয়া হবে।,আর অনলাইনে কেনা টিকিটের টাকা কয়েকদিনের মধ্যে ফেরত আসলে সেগুলোও যাত্রীদের ফেরত দেওয়া হবে। বর্তমানে স্টেশনের পরিস্থিতি শান্ত এবং স্বাভাবিক রয়েছে

এই বিভাগের আরও সংবাদ