বাগেরহাট

বাগেরহাটে রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রশিক্ষণ কর্মসূচির উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাট জেলা বিএনপি’র উদ্দ্যেগে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচির উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্টিত। শনিবার দুপুরে বাগেরহাট জেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্টিত হয়।

জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম এর সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপি’র গবেষনা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শমিম, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডঃ অহিদুজ্জামান দীপু, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম সহ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্যবৃন্দ, উপজেলা বিএনপির ও পৌর বিএনপির আহবায়ক, সদস্য সচিব ও অঙ্গ সংগঠনের আহবায়ক ও সদস্য সচিব উক্ত সভায় উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ