শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে কুষ্টিয়ায় খাবার বিতরণ


কুষ্টিয়া প্রতিনিধিঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক নেতা সামছদ্দিন আহমেদ কটা অসহায়দের মাঝে খাবার বিতরণ ও দোয়া অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করেন।
রবিবার (১৯ জানুয়ারি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপনে রাত ১০টার দিকে শহরের মজমপুর গেটে পথচারী ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। অনুষ্ঠানের আয়োজন করেন জেলা যুবদলের সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সামছদ্দিন আহমেদ কটা।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক ও সদর থানার বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক হাজী রবিউল আওয়াল, সাবেক জেলা বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক আতাউর রহমান মিঠু, সদর থানা স্বেচ্ছাসেবক দল আহবায়ক সাইদুর রহমান টিপু, সাবেক ছাত্রদল নেতা আনোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সালাম, লালন, খন্দকার রাজিব ,ইমরান, জিয়া, আরিফ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আত্ননির্ভরশীল রাষ্ট্রের পথ প্রদর্শক, দেশপ্রেমিক মহানায়ক। আধুনিক বাংলাদেশের রূপকার। তিনি আরো বলেন, অতি অল্প সময়ের মধ্যে একটি দেশকে উন্নত করে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। তিনি এদেশের মানুষের আত্মনির্ভরশীলতার পথ প্রদর্শক ছিলেন।
অধ্যক্ষ সোহরাব উদ্দিন আরো বলেন, দেশমাতৃকার মুক্তির জন্য নেতৃত্বহীন জাতির দিশারী হয়ে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেন এবং অসীম বিরত্বের পরিচয় দেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে, কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সামছদ্দিন আহমেদ কটা বলেন, দেশে আধুনিক গণন্ত্রের মুল কারিগর ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি বহুদলীয় রাজনৈতিক ব্যাবস্থার রুপকার এবং আধুনিক সংস্কারক ছিলেন। তিনি সংস্কার করে গিয়েছিলেন। দেশে যখন বাকশাল কায়েম হয়েছিলো তখন তিনি দেশবাশীকে রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন।
জেলা যুবদলের সাবেক নেতা সামছদ্দিন আহমেদ কটা আরো বলেন, জনগণের স্বমর্থনে আগামী দিনের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি রাষ্ট্র পরিচালনা করবে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নত রাষ্ট্রে রুপান্তরিত হবে।



