মাগুরা

মাগুরায় যুবদল কর্মীকে হত্যা; আসামিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি

মাগুরা প্রতিনিধি: মাগুরা সদরের বেরইল পলিতায় গত ডিসেম্বর মাসে শরিফুল ইসলাম নামে এক যুবদল কর্মীকে প্রকাশ্য দিবালোকে হত্যা করে স্থানীয় প্রতিপক্ষের লোকজন। নিহত শরিফুলের পিতা আকবার মেম্বার ইউনিয়ন বিএনপির সহসভাপতি। হত্যার ঘটনায় মামলা করে এখন নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার ও স্বজনেরা। আসামিপক্ষের লোকজন বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছে বলে জানায় নিহতের পরিবার।

গত ১৯ ডিসেম্বর বেরইল পলিতা গ্রামের বর্তমান মেম্বার রাজা গাজী ও তার লোকজন বাজার থেকে শরিফুলকে ঘিরে রেখে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে শরিফুলকে হত্যা করা হয় বলে জানায় নিহতের পরিবার। শরিফুল ওই এলাকার ওয়ার্ড যুবদলের একজন সক্রিয় কর্মী ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ

আকবার মেম্বার জানায়, মামলা করার পরও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এলাকায়। বিভিন্ন সময়ে আসামিরা হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছে। নিহতের পরিবারের শিক্ষার্থীরাও আসামিদের ভয়ভীতি থেকে রেহায় পাচ্ছে না। যার কারণে ঠিকমতো শিক্ষা প্রতিষ্ঠানেও যেতে পারছে না তাদের পরিবারের ছেলেমেয়েরা। গত কয়েকদিন আগে নিহতের এক আত্বীয়কে একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অস্ত্র প্রদশন করে ভয়ভীতি দেখিয়েছে কয়েকজন মামলার আসামি। পুলিশ প্রশাসনের গাফিলতির কারণে কিছু আসামি এখনো এলাকায় প্রকাশ্যে ঘুরছে বলে অভিযোগ করেন নিহতের পরিবার।

আসামিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধনও করা হয় এলাকায়। এর আগে উভয় পক্ষ কাইজা মারামারিতেও লিপ্ত হয়। এলাকায় শান্তি ফেরাতে আসামিদের দ্রুত গ্রেফতার চায় নিহতের পরিবার।

এই বিভাগের আরও সংবাদ