বাগেরহাট

মোংলায় সড়ক দূর্ঘটনায় নিহত ২

সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলায় সড়কের ওপরে রাখা পাথরের ধাক্কায় যাত্রীবাহী নসিমন চালক ও নসিমনে থাকা এক যাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার দিবাগত রাত ৩ টার দিকে মোংলা-পেড়িখালী সড়কের চাপড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রোকন উদ্দিন(৬০) ও দিদার মোল্লা(৩২) । নিহত রোকন উদ্দিন মোংলা উপজেলার সোনাইলতলা ওয়াজেদ আলী শেখের ছেলে। অন্যজন দিদার মোল্ল্যা খুলনার দাকোপ উপজেলার বানিশান্তা এলাকার মৃতঃ জাফর মোল্লার ছেলে। এ দূর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

স্থানীয়রা জানায়, পার্শ্ববর্তী খুলনার লাউডোপ থেকে ধান কেটে নসিমনযোগে মোংলার সোনাইলতলা গ্রামের বাড়ীতে আসছিলো কৃষকরা। পথিমধ্যে চাপড়া এলকায় সড়কের ওপর রাখা পাথরের সাথে ধাক্কা লেগে নসিমনটি উল্টে যায়। এতে নসিমনটির ড্রাইভারসহ ঘটনস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত হয় নসিমনে থাকা ৪ যাত্রী। তাদেরকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে, একজনের অবস্থা অশংকজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ