মোংলায় পৌষ পার্বন উপলক্ষে পিঠা উৎসব অনুষ্ঠিত


সুমন,স্টাফ রিপোর্টারঃ পৌষ মাসের শেষ দিনে মঙ্গোলবার মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের কালী বাড়ী
মন্দির চত্বরে গ্রামের নারীরা এ পিঠা উৎসবের আয়োজন করেন।গত দশ বছর ধরে পৌষ মাসের শেষের দিনে পিঠা উৎসব পালন করেন মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা এলাকার সনাতন ধর্মাবলম্বীরা। পৌষের শেষ দিনে ব্যাপক আয়েজনে নানা শ্রেনীপেশা ও সকল ধর্মের মানুষ এ পিঠা উৎসবে আসেন। এবারও এমন সকল আয়োজনের শেষে পৌষের শেষ দিন অনুষ্ঠিত হয় পৌষের পিঠা উৎসব।
আজ মঙ্গলবার(১৪জানুয়ারী)সকাল থেকে শুরু হয় পিঠা তৈরীর কাজ। সারিবদ্ধ ভাবে চুলা তৈরী করে গ্রামের বিভিন্ন বয়সের নারীরা ওইসব চুলায় বিভিন্ন রকমের পিঠা বানানো শুরু করেন। এর পর সবাই সারিবদ্ধভাবে বসে চলে পিঠা খাওয়ার আয়োজন। মুলত পিঠার সঙ্গে পৌষ সংক্রান্তি শব্দটি অঙ্গাঙ্গীভাবে জড়িত। সনাতন ধর্মালম্বীদের কাছে পৌষ পার্বন সংক্রান্তি বিশেষ গুরুত্বপূর্ণ। তাই অনেকেই এই দিনের আগে পৌষের শীতের পিঠা খান না আর তাই সংক্রান্তি পিঠার আয়োজন বিশাল উৎসবে পরিণত হয়। তবে এখানে সকল ধর্মের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ আসেন এবং তারাও এমন উৎসবের আয়োজনে সামিল হয়ে আনন্দ উপভোগ করেন।
আয়োজকরা জানিয়েছেন, অনেক আগে থেকেই মোংলার বুড়িরডাঙ্গায় শুরু হয় এ পিঠা উৎসবের আয়োজন ভবিষ্যতে এ আয়োজন ছড়িয়ে দেওয়া হবে পুরো উপজেলা ব্যাপী।





