কেমন আছে জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীরা?


নতুন বছরে নতুন স্বপ্ন ও সম্ভাবনা হাতছানি দিচ্ছে এখন সবার দরজায়। কিন্তু বিপ্লবীদের স্বপ্নগুলো মেঘে ডাকা পড়ে যাচ্ছে হয়তো। ৫ আগস্টের পর কেমন আছে বাংলাদেশ! জুলাই বিপ্লবের পর নতুন বছর নতুনভাবে শুরু হচ্ছে সকল দুঃখ-কষ্ট ও পুরাতন গ্লানি ভুলে। কিন্তু সবকিছু কি আদৌ ভুলে যাওয়া সহজ, জীবন্ত বীরদের কতজনের খবর আমরা জানি বা জানার চেষ্টা করছি! যাদের সাহসী ও নানা ত্যাগের বিনিময়ে নতুন সূর্য দেখলো বাংলাদেশ, বিনিময়ে বাংলাদেশ তাদের কী দেখিয়েছে? যদিও তারা নিঃস্বার্থ দেশপ্রেমিক, কিন্তু তাদের স্বপ্ন ও হাসি কি মুছে যাবে?
মীর মুগ্ধ, আবু সাঈদ, ওয়াসিম, ফাইয়াজসহ অনেক ছাত্র, শিশু, সাধারণ মানুষ মারা গেছে জুলাই বিপ্লবে, ২০২৫ সালে কি তাদের ভুলে যাওয়া সম্ভব। আমরা চাইলেও এদেরকে ভুলতে পারব না।
ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালাল ফ্যাসিবাদী সরকারের প্রধান শেখ হাসিনা, দেশ চালাচ্ছে বিপ্লবের পথ ধরে আসা সরকার। কিন্তু যাদের অবদানে নতুন এক ভোরের দেখা পেল বাংলাদেশ কেমন আছেন তারা?আর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সেসব বিষয় তুলে ধরেছেন ডিআইইউ ক্যাম্পাস সাংবাদিক বায়েজিদ হুসাইন ।
জুলাই আন্দোলনে আহত সিভিল বিভাগের শিক্ষার্থী তন্ময় বলেন, ১৬ ই জুলাই ব্রাক ইউনিভার্সিটির সামনে থেকে পুলিশের ঝাররা গুলি আমার বাম চোখে লাগে তারপর আমার একচোখে ঝাপসা দেখি। প্রাথমিক চিকিৎসার পরে আমাকে দেশের বাইরে পাঠানোর সিদ্ধান্ত হয় কিন্তু ভিসা জটিলতার কারণে আমার চোখের অপারেশন থেমে আছে। তবে কিছুদিনের মধ্যে বাইরে যাওয়া সম্ভব হবে।
ভার্সিটি থেকে কোনো সহায়তার প্রসূতি দিয়েছে?
‘উনারা বলছে দেশের বাইরে নিয়ে অপারেশনে উনারা যতটুকু পারে সহায়তা করবেন এবং প্রথম থেকে আমার খোঁজ -খবর নিয়েছেন।’
অন্তর্বর্তীকালীন সরকারের কাজ থেকে কি সহায়তার কোনো কথা বলছে?
‘পুনর্বাসন তো করার কথা বলছে। পর্যায়ক্রমে নাকি সবার জন্য কোনো ব্যবস্থা হবে। জুলাই ফাউন্ডেশনের সংশ্লিষ্টদের সাথে কথা হয়েছে আমাদের।
চোখের কি কোনো পরিবর্তন হয়েছে?
‘আগের মতোই আছে একচোখে দেখা যাচ্ছে না ভালোভাবে।’
এসময় ফার্মেসী বিভাগের আরেক শিক্ষার্থী নাহিদ হাসান বলেন, ‘১৯ শে জুলাই গুলশান -২ থেকে আমার মাথায় ২১টারও বেশি পুলিশের রাবার বুলেট লাগে তখন আমার পরিবারের টাকায় অপারেশন করে সেগুলো বের করি।’
অন্তর্বর্তীকালীন সরকার কি এব্যাপারে আর্থিক সহায়তা করেছে?
‘না এখনো আমাকে ওইভাবে কিছু বলেনাই।’
‘ভার্সিটির পক্ষ থেকে কি কোনো সহায়তা করেছে?
ভার্সিটির থেকে আমার টিউশন ফি থেকে একলক্ষ টাকা ওয়েভার দিয়েছে।অবশ্য প্রথম দিকে অনেককেই ফুল স্কলারশিপ দিয়েছিল।’
এখন মাথার কি অবস্থা?
‘এখনো মাঝে মাঝে মাথা ব্যাথা করে, বেশি চাপ নিতে পারি না।’
সিএসই বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘গ্রীন ইউনিভার্সিটির সামনে থেকে আমার চোখের পাপড়িতে রাবার বুলেট লাগে তখন আমাকে রিকশায় করে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং চোখের পাপড়ির উপরটাতে দুইটা সেলাই এবং ভিতরে তিনটা সেলাই দেওয়া হয়।এরপর অনেকেউ আর্থিক সহায়তার জন্য আমাকে কল করে বাট আমি তেমন রেসপন্স করিনাই। কারণ ওখানে সে খরচটা ছিল সেটা আমার পরিবার বহন করে।’
ভার্সিটি কি আর্থিক সহায়তা করেছে?
‘আমি ভাবছিলাম ভার্সিটি যদি আমার কিছুটা ওয়েভার দেয় তাহলে আমার জন্য সুবিধা হবে সেইভাবে আমি অথরিটির সাথে যোগাযোগ করি উনারা মেইল করতে বলে সেটাও করি কিন্তু কোনো সিদ্ধান্ত আমাকে জানানো হয়নি।পরে কয়েকজনের পরামর্শে এপ্লিকেশন করি এবং ভার্সিটির ছাত্র প্রতিনিধিদের কাছে হস্তান্তর করি বাট তখন উনারা বলে আসলে দেরি হওয়ার কারণে এখন এটা আর দেওয়া সম্ভব হচ্ছে না।’
এখন চোখের অবস্থা কেমন?
‘আমি সিএসই’র ছাত্র – যার কারণে আমাকে কম্পিউটারে কাজ করতে হয় বাট সেটা বেশিক্ষন করা সম্ভব হয়না এবং রোদে গেলে চোখে ঝাপসা দেখি।’





