কেএমপি’র অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক ২


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান ;খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় দৌলতপুর থানা পুলিশ ১৩ জানুয়ারী সন্ধ্যায় মানিকতলা মোড় থেকে মোঃ আল আমিন হাওলাদার (২৯), পিতা-মোঃ সুলতান হাওলাদার, সাং-পশ্চিম সেনপাড়া, থানা-দৌলতপুর, খুলনাকে ১ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অপর এক অভিযানে খান জাহান আলী থানা পুলিশ ১৩ জানুয়ারি রাতে ফুলবাড়ীগেট মেসার্স আপন ট্রেডার্স এর সামনে থেকে মোঃ হোসাইন শেখ ওরফে আল হোসাইন (৩১), পিতা-মৃত: আনসার শেখ, সাং-লাখোহাটি নতুন কাউন্সিল এর পাশে, থানা- দিঘলিয়া, জেলা-খুলনাকে ১০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র) মিডিয়া এ্যান্ড কমিউনিটি পুলিশিং — এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাঃ আহসান হাবীব, পিপিএম ১৪ জানুয়ারী মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।





