পুঠিয়া পৌর আ’লীগের সভাপতি গ্রেফতার


ব্যুরো রাজশাহীঃ রাজশাহীর পুঠিয়া পৌর প্রভাবশালী আওয়ামীলীগের সভাপতি আবুবক্কর (৫৬) কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১২ জানুয়ারী) রাতে গ্রাম ঝলমলিয়া এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। নাশকতা মামলায় তাকে গ্রেফতার দেখানো হলেও বিগত ফ্যাসিজ সরকারের আমলে ঝলমলিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদ দখল করে নিয়োগের মাধ্যমে অর্থ বাণিজ্য করেন এ ছাড়াও নিয়োগের ক্ষেত্রেও বাগিয়েছেন জমি।
দলীয় প্রভাব খাটিয়ে ঝলমলিয়া বাজারে নৈশো প্রহরী নামে মিথ্যাচারের অপবাদ দেওয়া হয়। আর সে কারণে আত্মহত্যার করেন নৈশো প্রহরী। তার ক্ষমতার কারণে নৈশো প্রহর পরিবার থেকে কেউ থানায় একটি অভিযোগও দিতে পারেনি। এছাড়াও বিগত সরকারের আমলে বিভিন্ন নির্বাচনে কেন্দ্র দখল সহ ভোট জালিয়াতিরও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, গ্রেফতারকৃত আবু বকর সিদ্দিক নাশকতা মামলার আসামি। তাই তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও আমাদের এ ধরনের অভিযান চলমান রয়েছে। পুঠিয়াতে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য যে ধরনের কাজ করা প্রয়োজন আমরা তাই করবো।





