Uncategorized

মাইনাস টু ফর্মুলার আশা পূরণ হবে না: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির অন্যতম নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, খালেদা জিয়ার বিদেশ যাত্রাকে কেন্দ্র করে যারা মাইনাস টু ফর্মুলার আশা করছেন, ওই আশা জীবনেও পূরণ হবে না। বিএনপি আজ অনেক শক্তিশালী দল। আর দেশে গণতন্ত্র ফেরাতে নির্বাচন হবে একটি প্রথম সংস্কার।

শুক্রবার (১০ জানুয়ারি) দীর্ঘ ১৬ বছর পর দেশে ফেরা বিএনপির অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে নিয়ে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।

এই বিভাগের আরও সংবাদ

আমীর খসরু বলেন, আন্দোলন একদিনে হয়নি। আজ যারা দেশে ফিরেছেন তারাও আন্দোলনের অংশ। বিদেশে বসেও ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলেছেন তারা। গণতন্ত্র ফেরাতে দেশে নির্বাচনের বিকল্প নেই বলে সাফ জানিয়ে দেন আমীর খসরু মাহমুদ।

এই বিভাগের আরও সংবাদ