রাজশাহী
পুঠিয়ায় সাবেক প্রতিমন্ত্রী দারা’র চাচা’কে পিটিয়ে আহত


ব্যুরো রাজশাহীঃ রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেস্বর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ওলিউজ্জামান মন্টু মাষ্টার (৬০) দুর্বৃত্তদের হামলায় গুরুত্বর আহত হয়েছেন।
শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার বিড়ালদহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি সাবেক এমপি ও প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারার আপন চাচা।
প্রত্যক্ষদর্শীরা জানায়,৪/৫ জন অজ্ঞাত ব্যক্তি তাকে মারধর করে হাত-পা সহ বিভিন্ন স্থানে জখম করেন।
এসময় স্থানীয়রা পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়। আহত আওয়ামীলীগ নেতা ওলিউজ্জামান ওরফে মন্টু মাষ্টার জানান,পূর্ব শত্রুতার জের ধরে তাকে স্থানীয় বিএনপির লোকজন পিটিয়েছে। এতে তার পা ভেঙে গেছে। পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান,আমরা ঘটনাটি শুনেছি, তবে অভিযোগ এখনো পাইনি।





