বাগেরহাটে গভীর রাতে শীতার্তদের কম্বল উপহার দিলেন ছাত্রদলের নেতা


সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাট জেলা ছাত্রদলের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে । শুক্রবার (৩ জানুয়ারি ) মধ্যরাতে সংগঠনের নেতা-কর্মী এ কার্যক্রম পরিচালনা করেন।
বাগেরহাট শহরের বিভিন্ন স্থানে ছিন্নমূল অসহায় ও নাইট গার্ডদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম প্রধান অতিথি থেকে এই কর্মসূচি উদ্বোধন করেন।তিনি বলেন বাগেরহাট জেলায় গত দুই দিন ধরে প্রচন্ড শীত পড়েছে, বিশেষ করে আজ থেকে শৈত্য প্রবাহ শুরু হয়েছে ছিন্নমূল যে জনসাধারণ আছেন তাদের বাগেরহাট জেলা ছাত্রদলের পক্ষ থেকে মামুন এবং ইমরান এর নেতৃত্বে আজকে এই ছিন্নমূল যারা পথে প্রান্তরে বসবাস করছে তাদের কাছে কম্বল পৌঁছে দিচ্ছে। আশা করছি তারা যে এই মহৎ উদ্যোগ নিয়েছে একটু হলে ও তাদের উপকার হবে।
এ সময় শেখ আল মামুন বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাট জেলা ছাত্রদলের আয়োজনে ও বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম চাচার নির্দেশে আমরা এই কর্মসূচি পালন করছি।আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মানবিক কাজ করে যাচ্ছে বাগেরহাট জেলা ছাত্রদল।
এ সময় উপস্থিত ছিলেন আল ইমরান, শামিম মুন্সি,জসিম মিনা,আল-আমিন শেখ,রোহিত হালদার,মহিবুল্লাহ, তাসকিন রবি প্রমূখ।





