Uncategorized

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ পিস্তলসহ গ্রেফতার

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে বাঘড়ার বিকাশ গ্রæপের প্রধান খালেদ হাসান ওরফে বিকাশ মোড়লকে (৩০) বিদেশী পিস্তল ও ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে শ্রীনগর থানা পুলিশ। গত বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার বাঘড়ার বাসুদেব মন্দির এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বিকাশ মোড়ল বাঘড়া ইউনিয়নের মধ্য বাঘড়া গ্রামের (তালুকদার বাড়ি) কাশেম মোড়লের ছেলে। সন্ত্রাসী বিকাশ গ্রেফতার হওয়ায় এলাকাবাসী আনন্দ প্রকাশ করেছেন।

এই বিভাগের আরও সংবাদ

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সোয়া ২ টার দিকে একাধিক মামলার আসামী সন্ত্রাসী বিকাশ মোড়লকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর ১টি পিস্তল, ২ রাউন্ড গুলি, ১টি কুড়াল ও ২টি চাকু উদ্ধার করা হয়।

শ্রীনগর থানার অফিসার মো. কাইয়ূম উদ্দিন চৌধুরী বলেন, বিকাশ মোড়লের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজিসহ অন্তত ১০টি মামলা রয়েছে। আসামীকে বিজ্ঞ-আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরও সংবাদ