মোরেলগঞ্জে দুই ভূমিদস্যুর অত্যচারে অতিষ্ট গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ


সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাটের মোরেলগঞ্জে দুই ভূমিদস্যু ও চাঁদাবাজ চক্রের হয়রানির হাত থেকে রক্ষা পেতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ভূক্তভোগী গ্রামবাসীরা। উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের সোনাখালী-পঞ্চকরণ সুইজগেট সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার বেলা ১১টায় এ মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন করেন স্থানীয় পঞ্চকরন গ্রামের ভূক্তভোগী শতাধিক পরিবারের নারী পুরুষেরা।
মানববন্ধনে ভূক্তভোগীরা জানান, এলাকায় কয়েক বছর পূর্বে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ওয়াবদা ভেরিবাঁধের রাস্তা নির্মাণ হয়। ওই রাস্তার দুপাশে ১৫/২০টি দোকান নির্মাণ করে স্থানীয় গ্রামবাসি ব্যবসা করে আসছেন। যে কারনে ৭০টি পরিবারের হয়েছে কর্মসংস্থান। কিন্তু একই এলাকার চিহ্নিত ভূমিদস্যু হিসাবে পরিচিত জাহাঙ্গীর মীর ও তার ভাই বাবুল মীর ওই জমি তাদের দাবি করে স্থানীয় এসব ব্যবসায়ীদের নিকট থেকে বিভিন্ন সময়ে হয়রানি করে ৩০ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়া এ চক্রটি নতুন করে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে সরকারি ওই জমি বাবদ টাকা দাবি করে আসচ্ছে। টাকা না দিলে মারপিট ও হুমকীসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে স্থানীয়দের হয়রানি করছেন।
মানববন্ধনে গ্রামবাসি ভূমিদস্যু এ বাহিনীকে অবিলম্বে গ্রেফতারসহ তাদের হাত থেকে রক্ষা পেতে প্রশসনের হস্তক্ষেপ কামনা করছেন।





