বাগেরহাটের ‘মার্চ ফর ইউনিটি’র গাড়িবহরে সন্ত্রাসী হামলা


সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাটের ‘মার্চ ফর ইউনিটি’র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে ২০ জন আহত হয়েছে বলে স্থানীয় তথ্য সুত্রে জানা গেছে।
আজ মঙ্গলবার সকালে খুলনা মহানগর থেকে ঢাকার উদ্দেশ্যে ‘মার্চ ফর ইউনিটি’র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বহনকারী ২৫টি বাস যাত্রা করে। পথিমধ্যে বাগেরহাট জেলার মোল্লাহাটের মাদ্রাসাঘাট এলাকায় পৌঁছালে স্থানীয় দুর্বৃত্বদেরা শিক্ষার্থীদের বহনকারী গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে মূহুর্তেই ঐ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে এখন পর্যন্ত ১৫ থেকে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে।
বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতিনিধি ইমরান হোসেন হিমু বলেন, খুলনা থেকে শান্তিপূর্ণভাবে আমাদের বহর ঢাকায় যাচ্ছিলো। পথে আমাদের ওপর হামলা করে। ১৫ থেকে ২০জন আহত হয়েছে। ফ্যাসিবাদী সরকারের দোসররা এই আক্রমণ করেছে বলে জানান তিনি।
পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে। থানার সামনে ঘটনা হওয়া স্বত্বেও এ সময় পুলিশ নিরব ভূমিকায় ছিলো বলে অভিযোগ করেন তিনি। তবে কোনো বাঁধা আমাদের লক্ষ্য থেকে সরাতে পারবে না। আমাদের ভাইদের রক্ত ঝরেছে। এর বিচার অতিদ্রুত করতে হবে, জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
পুলিশের কোন কর্মকর্তার সাথে কথা বলা সম্ভব হযনি, কোন কর্মকর্তা ফোন ধরেনি।





