Uncategorized

স্বৈরাচারের সহযোগীরা এখনও লুকিয়ে আছে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো দেশের আনাচে-কানাচে লুকিয়ে আছে। তারা বিভিন্ন ষড়যন্ত্রের চেষ্টা করছে।

সোমবার (৩০ ডিসেম্বর) নীলফামারীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় র‌্যাবের হাতে ক্রসফায়ারে নিহত বিএনপি নেতা গোলাম রব্বানীর পরিবারের জন্য নব-নির্মিত বাড়ির চাবি ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর করেন ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

এই বিভাগের আরও সংবাদ

তিনি বলেন, আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে চাই। গোলাম রব্বানীরা এ কথাগুলোই বলতে ছেড়েছিল, কিন্তু সেদিনকার সেই স্বৈরাচার গোলাম রব্বানীদের কথা বলতে দেয়নি, শুনতে চায়নি। এ কারণে তারা হাজার হাজার গোলাম রব্বানীকে হত্যা করেছে, লাখ লাখ পরিবারকে নির্যাতিত করেছে।

তারেক রহমান বলেন, আজ সময় এসেছে, অবস্থার পরিবর্তন হয়েছে, স্বৈরাচার এ দেশ থেকে পালিয়ে গিয়েছে। যদিও স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো দেশের আনাচে-কানাচে লুকিয়ে আছে। তারা বিভিন্ন ষড়যন্ত্রের চেষ্টা করছে।

উল্লেখ্য, ২০১৪ সালে র‌্যাবের ক্রসফায়ারে নিহত হন বিএনপি নেতা গোলাম রব্বানী। তিনি নীলফামারী সদরের লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ