খুলনা

কোস্ট গার্ডের অভিযানে ১১কেজি গাঁজাসহ আটক দুই

সুমন,স্টাফ রিপোর্টারঃ খুলনার খান জাহান আলী টোল প্লাজা এলাকায় থেকে ১১ কেজি ৬৯১ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন।

আজ রবিবার(২৯ ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার সকাল ৭টার দিকে খুলনার খান জাহান আলী টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে ১১ কেজি ৬৯১ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন,খুলনা জেলার মোঃ কাজল (২৯), ও মাদারীপুর জেলার মোঃ আবুল হোসেন (৪২)।

জব্দকৃত মাদক ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে রুপসা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।

এই বিভাগের আরও সংবাদ