নাগরপুরে শ্রমিক দলের আনন্দ র্যালি


কেএম সুজন,নাগরপুর(টাংগাইল)প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল নাগরপুর উপজেলা শাখার কমিটি অনুমোদন ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর মুক্তিতে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নাগরপুর উপজেলা শ্রমিকদল এ আনন্দ র্যালির আয়োজন করে।
টাঙ্গাইল জেলা শ্রমিক দলের সভাপতি( ভারপ্রাপ্ত) আবু সাঈদ মিয়া ও সাধারণ সম্পাদক মনিরুল হক ভিপি মনির স্বাক্ষরিত দলীয় প্যাডে আরিফুল ইসলাম নবাকে সভাপতি ও গোলাম মওলা মোস্তফাকে সাধারণ সম্পাদক ও জাকারিয়া হোসেন জাকিরকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট নাগরপুর উপজেলা শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।
এ আনন্দ র্যালিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি,জাতীয়তাবাদী ছাত্রদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সম্মানিত সদস্য রবিউল আওয়াল লাভলু,নাগরপুর উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন মিয়া,উপজেলা বিএনপি সহ সভাপতি নিয়ামত আলী সুইট, যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ খান, সাবেক জিএস ইকবাল কবির রতন, নব গঠিত কমিটির শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, সাধারণ সম্পাদক গোলাম মওলা মোস্তফা, উপজেলা যুবদলের আহবায়ক ভারপ্রাপ্ত নাজমুল হক স্বাধীন,সাবেক জিএস ইকবাল হোসেন, নুরুজ্জামান রানা সহ বিভিন্ন ইউনিয়ন হতে আগত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।





