খুলনা

মোংলায় শুভ বড়দিন পালন

সুমন,স্টাফ রিপোর্টারঃ খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব “শুভ বড়দিন”। আজ বুধবার (২৫ডিসেম্বর) বড়দিন উপলক্ষে মোংলার বিভিন্ন স্থানে ক্যাথলিক ও গির্জাগুলোতে প্রার্থনা ও কেক কাটা হয়।

সেন্ট পলস্ ধর্মপল্লীর আয়োজনে পৌর শহরের শেলাবুনিয়ার প্রধান ও কেন্দ্রীয় যে সাধুপল ক্যাথলিক গির্জায় বড়দিনের প্রার্থনা শুরু হয় মধ্যেরাত থেকে। গির্জায় ঘণ্টা বাজানোর মধ্য দিয়ে কিন্তু এই প্রার্থনার আনুষ্ঠানিকতার শুরু হয়।

প্রার্থনা অনুষ্ঠানের শুরুতে গির্জার যে পালক পুরোহিত ফাদার রয়েছে সবাইকে নিয়ে কিন্তু একসাথে যিশু খ্রিষ্টকে সকলে স্মরণ করেন। তাছাড়া প্রার্থনা করা হয় ইতালিয়ান খ্রিষ্ট ধর্মযাজক ফাদার মারিনো রিগনের আত্মার শান্তি কামনায়ও। এছাড়া খ্রিষ্টান সম্প্রদায়ের প্রয়াত ও অসুস্থদের জন্যও প্রার্থনা করেন সকলে মিলে।

মোংলার শেলাবুনিয়া, মাছমারা, মালগাজী, চিলা ও বুড়িরডাঙ্গাসহ খ্রিষ্টান অধ্যুষিত অন্যান্য এলাকাগুলোতেও নানা আনুষ্ঠানিকতা এবং উৎসবের মধ্যদিয়ে বড়দিন উদযাপিত হয়। বড়দিন খ্রিষ্টান ধর্মাবলম্বীদের উপসানালয় ও ঘর-বাড়িগুলো বর্ণিল সাজ ও জাঁকজমকপূর্ণ আলোকসজ্জাতে সাজানো হয়েছে । সকলের মনে বড়দিনের আনন্দ বিরাজ করছে। নিজেদের বাহারী রঙ্গে রাঙ্গিয়ে নতুন পোষাকে সকলে আনন্দকে ভাগাভাগি করে নিচ্ছেন। বড়দিন উপলক্ষে সব গির্জা ও খ্রিষ্টান পল্লীগুলোতে আইনশৃঙ্খলার কড়া নজরদারি রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ