মোংলায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত


সুমন,স্টাফ রিপোর্টারঃ দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলায় ২য় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত। মোংলার বুড়িরডাঙ্গা ও স্থানীয় যুবসমাজের আয়োজনে এবং আন্তর্জাতিক কুরান তিলাওয়াত সংস্থা’র উদ্যোগে এ ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়।
আজ রবিবার(২২ডিসেম্বর)সন্ধ্যা ৬ টায় মোংলার দিগরাজ ট্রাক টার্মিনালে ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে বাংলাদেশসহ ছয়টি দেশ ভারত,পাকিস্থান,দহ্মিন আফ্রিকা,মিশর,তানজিনিয়া,কারীগন অংশগ্রহণ করেন। সম্মেলনে ঢাকা’র ইসলামী সংগীত শিল্পীরা ইসলামী সংগীত পরিবেশন করেন।
এসময়ে ক্বিরাত সম্মেলনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষনা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান (শামীম), বাগেরহাট জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদসহ
দেশবরেণ্য ক্বারী ও স্থানীয় আলমসহ হাজারো মানুষ উপস্থিত ছিলেন।





