কুষ্টিয়া

কুষ্টিয়া পুলিশের অভিযানে ইসলামিয়া কলেজ ছাত্র লীগ নেতা গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ায় পুলিশের অভিযানে এক ছাত্র লীগ নেতা গ্রেফতার হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া মডেল থানা পুলিশের অভিযানে সরকারি কলেজ মাঠ এলাকা থেকে গত ৫আগষ্ট ঘটনার হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে। আসামি হলেন শহরের থানাপাড়া (চরকুঠিপাড়া) এলাকার মৃত রমজান আলীর ছেলে অন্তর ইসলাম। গ্রেফতারকৃত আসামি ইসলামিয় কলেজ শাখা ছাত্র লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশনায় গত ৫আগষ্ট ঘটনার আসামিদের গ্রেফতার অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেহাবুর রহমানের নেতৃত্বে সরকারি কলেজ এলাকা থেকে আসামি অন্তর ইসলামকে গ্রেফতার করা হয়।

এক তথ্য সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫আগষ্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনে আওয়ামী লীগ সহ তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী পলাতক রয়েছে। এদিকে গ্রেফতারকৃত ছাত্র লীগের এই নেতাও দীর্ঘদিন পলাতক ছিলো। উক্ত আসামির সন্ধান পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে থানা হেফাজতে রেখেছে।

এবিষয়ে মডেল থানার ওসি শেহাবুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গত ৫আগষ্ট ঘটনার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এই বিভাগের আরও সংবাদ