বাগেরহাট

রামপালে শীতার্তদের মাঝে আস্-সুন্নাহ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

সুমন,স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের রামপালে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আস্-সুন্নাহ ফাউন্ডেশন। আজ শনিবার (২১ডিসেম্বর) সকাল ১০টায় রামপালের ভাগা বাজার সংলগ্ন বালুর মাঠ চত্বরে শীতার্তদের মাঝে কম্বল, চাদর ও শীতের টুপি উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

শীতের এমন পোষাক উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন শীতার্তরা। এসময় রামপাল উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ শাহীন রহমান, আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্কিল এডমিন মাছুম বিল্লাহ, নুরুজ্জামান শেখ, ডাঃ শফিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ