কুষ্টিয়া

ধুবইল ইউপিতে অসহায়দের মাঝে বিনামূল্যে চাল বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া মিরপুর উপজেলার ১৩নং ধুবইল ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডের চাউল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ডিসেম্বর) সকাল থেকে কার্ডধারীদের মাঝে এই চাউল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মাহাবুর রহমান মামুন। এসময় পরিদর্শন করেন মিরপুর উপজেলার উপসহকারী কৃষি অফিসার ও ধুবইল ইউপি ট্যাগ অফিসার আহসান রেজা সাগর।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সহ হিসাব সহকারী, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও গ্রামপুলিশ গন। এদিন এই ইউনিয়নের ৯৫ জন কার্ডধারীর মাঝে ৩০ কেজি করে এই চাল বিতরণ করা হয়।

এসময় এক ভুক্তভোগী বলেন, বিগত দুই বছরে বিনামূল্যে ৩০ কেজি করে চাউল পেয়ে অনেক উপকার হলো। বর্তমান বাজারে ১ কেজি চাউল কিনতে গেলে ৫৫ টাকা থেকে ৬০ টাকা লাগে। সরকারিভাবে পরিষদ থেকে বিনামূল্যে ৩০ কেজি করে চাউল পেয়েছি। এতে চাউল কেনার চিন্তা করা লাগত না।

এসময় ইউপি চেয়ারম্যান মহোদয় বলেন, যে সকল ৯৫জন কার্ড ধারী ছিলেন তাদের দুই বছর পূর্ন হওয়ায় সরকারী নির্দেশনা মোতাবেক এলাকার অসহায় ব্যক্তিরা নতুন করে আবেদন করতে পারবেন। বিগত সময়ে যারা এই কার্ডের আওতায় ছিলেন তারা ব্যতিত আবেদন করতে পারবেন এবং উপজেলার উর্দ্ধেোতন কতৃপক্ষের যাচাই বাছাই পূর্বক পুনরায় কার্ড বিতরন করা হবে। যারা আবেদন করতে ইচ্ছুক তারা ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টার অথবা যেকোন কম্পিউটার থেকে আবেদন করতে পারবেন। তবে এই কার্ড পেতে কোন টাকা পয়সা লাগে না।

এই বিভাগের আরও সংবাদ