Uncategorized

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২৬১ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এ সময় ঢাকার তিন এলাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

এদিন ঢাকাস্থ মার্কিন দূতাবাস এলাকা (৪২০), সাভারের হেমায়েতপুর (৪০৬), গুলশান ২ এর রব ভবন (৩৩৯) এলাকায় বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে। এছাড়া আগাখান একাডেমী (২৭৬), মিরপুরের ইস্টার্ন হাউজিং (২৭৪), কল্যাণপুর (২৬৯), গুলশান লেক পার্ক (২৬৩), পশ্চিম নাখালপাড়া সড়ক (২৬১), বেচারাম দেউড়ি (২৫৬), মহাখালীর আইসিডিডিআরবি (২৩৬) এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে ভারতের শহর দিল্লি। ৭৭২ একিউআই স্কোর নিয়ে শহরটির বাতাসের মান ঝুঁকিপূর্ণ।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বসনিয়া হার্জেগোভিনার শহর সারাজেভোতেও (৫২২) বাতাসের মান ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছে। তালিকায় তৃতীয় স্থানে ঢাকা (২৬১), চতুর্থ স্থানে পাকিস্তানের লাহোর (২৫০), পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে সেনেগালের ডাকার (২২৭) ও ইরানের তেহরান (২০৫)। শহরগুলোর বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ