মোংলায় মহান বিজয় দিবসে বর্ণাঢ্য র্যালি


সুমন,স্টাফ রিপোর্টা মোংলায় মহান বিজয় দিবসে বিজয় র্যালি করেছে বিএনপি। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় নেতাকর্মীদের নিয়ে বর্ণাঢ্য বিজয় র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর পার্কের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান পৌর ও উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বর্ণাঢ্য বিজয় র্যালি শেষে আলোচনা সভায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে দুর্বার গতিতে বিএনপি দেশকে এগিয়ে নেয়ার সংগ্রাম চালিয়ে যাবে। কারণ, দেশের সার্বভৌমত্ব, মানুষের ভাগ্য পরিবর্তন কেবলমাত্র বিএনপিই করেছে। আর তা সম্ভব হয়েছে শহীদ রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের উত্তরসূরী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের জন্য।
এসময় বাগেরহাট জেলা বিএনপির সদস্য শেখ আব্দুল হালিম খোকন, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হানিফ শেখ, মোংলা থানা বিএনপির সদস্য সচিব আব্দুল মান্নান হাওলাদার, সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ রুস্তম আলী, যুগ্ম আহবায়ক বাবুল হোসেন রনি, বাগেরহাট জেলা বিএনপির সদস্য, মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ জুলফিকার আলী, সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর মো. খোরশেদ আলম, যুগ্ম আহবায়ক এমরান হোসেন, যুগ্ম আহবায়ক বাবলু ভুইয়া, যুগ্ম আহবায়ক শাহজাহান ফকির, যুবদল, ছাত্রদল, মহিলাদলসহ আরও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





