কুষ্টিয়া

কুষ্টিয়ায় বিজয় দিবস উদযাপন

কুষ্টিয়া প্রতিনিধিঃ বর্ণাঢ্য নানা আয়োজনে কুষ্টিয়ায় মহান বিজয় দিবস উদযাপন হয়েছে। সোমবার (১৬ডিসেম্বর) প্রথম প্রহরে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধের স্মারক অঙ্গীকারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। দিনটি উদযাপন উপলক্ষ্যে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিনটির শুভ সুচনা করা হয়।

এ সময় জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান সহ মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক দল, শিক্ষা ও সামাজিক বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের মানুষ মহান মুক্তিযুদ্ধের স্মারক অঙ্গীকারে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
প্রথম প্রহরে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক তৌফিকুর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানান। পরে পর্যায়ক্রমে কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মিজানুর রহমান ও কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ শেহাবুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাগন শ্রদ্ধাঞ্জলি জানান। এসময় মুক্তিযোদ্ধাদের ব্যানারে জেলা প্রশাসক ও পুলিশ সুপার অংশ গ্রহণ করেন। এবং যথাযথ মর্যাদায় শ্রদ্ধাঞ্জলি জানান তারা। ফুলেল শ্রদ্ধাঞ্জলি শেষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করে সালাম জানান। এছাড়া সকল দেশের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

সকাল ৮টায় কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করা হয়। এদিকে দিনব্যাপী চলবে বিজয় মেলা। কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে মহান বিজয় দিবস উপলক্ষে একদিনব্যাপী বিজয় মেলার আয়োজন করেছে কুষ্টিয়া জেলা প্রশাসন। তবে বিকেল ৪টার দিকে আলোচনা ও পুরুস্কার বিতরন করা হবে।

এই বিভাগের আরও সংবাদ