বাগেরহাট
বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত


সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে দিনের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের শুভ সুচনা করা হয়।
সোমবার সুর্যদ্বয়ের সাথে সাথে শহরের দশানী মোড়স্থ শহীদ স্মৃতিসৌধে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান। পরে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ, এর পরেই মুক্তিযোদ্ধা সংসদ পুস্পস্তবক অর্পন করেন।
পরে একে একে বাগেরহাট জেলা বিএনপি, বাগেরহাট প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে শহীদদের প্রতি দাঁড়িয়ে নীরবতা পালন, গার্ড অব অর্নার প্রদান ও শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।





