বাগেরহাট

বাগেরহাটের রামপালের বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

সুমন,স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের রামপালের বাইনতলায় বিএনপি’র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৪ডিসেম্বর) বিকাল ৪টায় রামপালের বাইনতলা ইউনিয়ন বিএনপি ও অংঙ্গসংগঠনের আয়োজনে বাইনতলা শরাফপুর মাদ্রাসা মাঠ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ পরিচালনা কমিটির আহ্বায়ক তালুকদার বদিউজ্জামান(মিনা) সভাপতিত্বে সবায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,বিএনপি একটি অসাম্প্রদায়িক দল। আমরা এখানে যারা বসবাস করি সকলে আমারা শান্তিপূর্নভাবে বসবাস করবো। দেশের শান্তিপ্রিয় অসাম্প্রদায়িক মানুষগুলো বিপথগামী না হয় আমাদের এদিকে খেয়াল রাখতে হবে। আগামী নির্বাচনে বিএনপিকে হ্মমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে এগিয়ে যেতে হবে। এসময় সকল নেতাকর্মীদের মানুষের কল্যানে কাজ করার আহ্বান ও জানান তিনি।

সমাবেশে মোস্তফা কামাল পাটোয়ারি (হালিম),কাজী জাহিদুল ইসলাম,সরদার মাহফুজুর রহমান (সিক), এম সাইফুজ্জামান বাদশা, মল্লিক দেলোয়ার হোসেন, মোল্লা লোকমান হোসেন, বিএনপি ও তার অংঙ্গসংগঠনের নেতাকর্মী সহ হাজারো নারী পুরুষ উপস্থিত ছিলেন

এই বিভাগের আরও সংবাদ