কুষ্টিয়া

শীতার্তদের মাঝে ছুটে গেলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও সদর ইউএনও

কুষ্টিয়া প্রতিনিধিঃ কম্বল নিয়ে রেল স্টেশনে শীতার্তদের মাঝে ছুটে গেলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও সদর ইউএনও। বুধবার রাত ১১টার দিকে স্টেশনের ছিন্নমূল মানুষগুলোর মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

কনকনে হিমেল বাতাসে সারা দেশের মতো শীতে কাঁপছে কুষ্টিয়া জেলা শহরের ছিন্নমূল মানুষও। এরই মধ্যে কুষ্টিয়া জেলা প্রশাসনের ত্রাণ তহবিল থেকে কম্বল বিতরণের উদ্যোগ গ্রহণ করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। তার নির্দেশে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও স্থানীয় সরকার শাখার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপ পরিচালক জাহাঙ্গীর আলম ও কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতীম শীল। রাত যখন ১১টা তখন স্টেশনে দেখা যায় শীতার্ত মানুষদের গায়ে শীতবস্ত্র (কম্বল) জড়িয়ে দেন এই দুই কর্মকর্তা।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বলেন, বেশ কয়েকদিন ধরে শীতের মাত্রা বেড়ে যাওয়ায় শীতে বেশি কাবু হচ্ছে শিশু ও বয়স্করা। বিশেষ করে ছিন্নমূল মানুষেরা। তিনি আরো বলেন, এ সকল মানুষের কথা ভেবে জেলা প্রশাসকের উদ্যোগে রাতে কম্বল বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এক সাক্ষাৎকারে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীল জানান, শহরের চৌড়হাস এলাকার রিকশা চালক থেকে শুরু করে রাস্তার ছিন্নমূল মানুষকে কম্বল দেওয়া হয়েছে। পরে জগতি রেল স্টেশন এলাকা সহ কোর্টস্টেশনে ঘুমিয়ে থাকা মানুষ গুলো ও স্টেশনের পাশে থাকা বস্তি পরিবাবের মানুষগুলোকে কম্বল দেওয়া হয়।

তিনি আরো বলেন, এই শীতের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে থাকে ছিন্নমূল অসহায় দরিদ্র মানুষগুলো। বস্তিতে বসবাসরত মানুষগুলো এমনিতেই অসহায়ভাবে জীবন-যাপন করে থাকেন। তাই শীতার্তদের জন্য কম্বল সবার আগে এদের মাঝে বিতরণ করতেছি। এ কম্বল বিতরণ চলমান থাকবে বলে জানান তিনি।

উল্লেখ্য সমাজের বিত্তবানদেরকে এ সকল অসহায় শীতার্ত ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

এই বিভাগের আরও সংবাদ