বাগেরহাট

বাগেরহাটে লবনাক্ত ও জলমগ্ন সহিষ্ণুজাতের ফসল চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাটে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় লবনাক্ত ও জলমগ্ন সহিষ্ণুজাতের ফসল চাষ পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে জেলার চিতলমারী উপজেলার কৃষি অফিসের হল রুমে দিনব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আশার জেলা সিনিয়র ব্যবস্থাপক মোঃ মিলন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, চিতলমারী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সিফাত আল মারুফ।

এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মোঃ শামসুদ্দীন, কৃষিবিদ সুকেশ গোলদার। এছাড়া প্রশিক্ষণের সার্বিক সহযোগীতায় ছিলেন, আশার চিতলমারী আঞ্চলিক কার্যালয়ের রিজিওনাল ম্যানেজার শংকর লাল পাল, সি,বি,এম বিশ্বজিৎ সরকার, এ,বি,এম মোঃ সাইফুজ্জামান খান। অনুষ্ঠানে জেলার ৩০ জন নারী ও পুরুষ কৃষকদের প্রশিক্ষণ দেয়া হয়।

এই বিভাগের আরও সংবাদ