বাগেরহাট

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে রামপাল সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের মানববন্ধন

সুমন,স্টাফ রিপোর্টারঃ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুমের শিকার ছাত্রদলের সব নেতাকর্মী ও নাগরিকের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে রামপাল সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল। একইসাথে আওয়ামীলীগের শাসনামলে নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনায় যথাযথ বিচারের দাবি জানিয়েছেন তারা।

আজ মঙ্গলবার(১০ডিসেম্বর)সকাল ১১টায় বাগেরহাটের রামপাল সরকারি ডিগ্রি কলেজ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময়ে রামপাল সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের শেখ রফিকুল ইসলাম, ইকরামুল সরদার, ইমরুল পারভেজ পিয়াস,উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন,মোহাম্মদ মঈন উদ্দিন, ইমরান হাওলাদার তুহিন,অপু রায়হানসহ অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ