আগামী নির্বাচনে বিএনপিকে হ্মমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: কৃষিবিদ শামিমুর রহমান


সুমন,স্টাফ রিপোর্টারঃ দেশ নায়ক, মজলুম জননেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর কল্যাণ মূলক রাষ্ট্র গ্রহণের জন্য রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনা বিতরণ এবং সমাজে সর্বস্তরের সিমাহীন দুর্নীতি, সন্ত্রাস নৈরাজ্য ও মাদকের বিরুদ্ধে শান্তি প্রিয় জনতার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(০৯ডিসেম্বর)বিকাল ৪টায় বাগেরহাটের রামপালের হুড়কায় বিএনপি ও অংঙ্গসংগঠনের আয়োজনে ঝলমলিয়া দিঘিরপাড়ে শহিদ মিনার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। হুড়কা ইউনিয়ন বিএনপি’র মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে সবায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি একটি অসাম্প্রদায়িক দল। আমরা এখানে যারা বসবাস করি সকলে আমারা শান্তিপূর্নভাবে বসবাস করব। দেশের শান্তিপ্রিয় অসাম্প্রদায়িক মানুষগুলো বিপথগামী না হয় আমাদের এদিকে খেয়াল রাখতে হবে। আগামী নির্বাচনে বিএনপিকে হ্মমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সকল ওয়ার্ড,ইউনিয়ন,উপজেলায় কমিটি গঠনের মধ্যে দিয়েই এগিয়ে যেতে হবে।সকলকে মানুষের কল্যানে কাজ করার আহ্বান ও জানান তিনি। এসময়ে, রামপাল উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব শেখ হাফিজুর রহমান তুহিনসহ বিএনপি’র অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





