মোংলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা


সুমন,স্টাফ রিপোর্টারঃমোংলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মোংলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) মোংলা উপজেলা পরিষদ চত্বরে এ আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের আয়োজন করা হয়।
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা” শ্লোগানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি নরেশ হালদার’র সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন।
এসময়ে উপস্থিত ছিলেন,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক গণমাধ্যমকর্মী মোঃনূর আলম শেখ, সহ-সভাপতি স্বদেশ মন্ডল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রিতা সরকার, সুনীতি রায়, বিবেকানন্দ মল্লিক, গীতিকার মোল্লা আলম মামুন, সামাজিক সংগঠন সার্ভিস বাংলাদেশের সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, ইয়ুথ লিডার মেহেদী হাসান, ডলার মোল্লাসহ আরো অনেকে।





