বাগেরহাট

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠমো মেরামত সহ ৩১দফা বাস্তবায়নের দাবিতে বাগেরহাটে লিফলেট বিতরণ

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: আইনসভা, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠমো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নের লিফলেট বিতরন।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির সামনে উৎসরিত রাষ্ট্র কাঠমো মেরামত সহ ৩১দফা বাস্তবায়নের দাবিতে বাগেরহাটে লিফলেট বিতরণ করেছে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।

সোমবার সকাল সাড়ে ১১ টায় শহরের নিউ মার্কেট এলাকা থেকে কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম। কর্মসূচির উদ্বোধন শেষে ছাত্রদল নেতা শেখ আল মামুনের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।

এ সময়ে নেতৃবৃন্দ, জনগনের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃবর্তন। আইনসভা, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করাসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠমো মেরামতের ৩১ তফা দাবি বাস্তবায়নের দাবি জানান।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আল ইমরান, শামীম মুন্সী, জসিম মিনা, সেক আলামিন, রোহিত হালদার,শেখ হৃদয় প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ