সাগরের মতো বিশালতা ও সুন্দরবনের সজীবতা নিয়ে এগিয়ে নিতে চাই এ জনপদকে: লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম


সুমন,স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের রামপাল সদর ইউনিয়নের মহিলাদের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপি নেতা লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
আজ শনিবার(৭ ডিসেম্বর) বিকালে রামপাল সদর মডেল মসজিদ সংলগ্ন মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হালিম পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
এসময়ে প্রধান অতিথির বক্তব্যে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন,বিএনপি একটি অসাম্প্রদায়িক দল। আমাদের জনসংখ্যার বেশির ভাগই নারী। নারীরাই আমাদের সংসারের মূল চাবিকাঠি। বিএনপি হ্মমতায় আসলে আমরা রাজনীতি হ্মমতার জন্য করবনা আমরা রাজনীতি করব দেশের জন্য দেশের সাধারণ মানুষের জন্য। আমরা সকলের মতামত নিয়েই কাজ করতে চাই। আমরা এদেশের মানুষের চিকিৎসা,বাসস্থান,শিক্ষা,মানুষের অধিকার নিশ্চিত করব। সাগরের মতো বিশালতা নিয়ে ও সুন্দরবনের মতো সজীবতা নিয়ে আমরা এগিয়ে নিতে চাই এ জনপদটাকে। আমরা চাই মানুষের অধিকারের রাজনীতি, সাধারণ মানুষের উন্নয়নের রাজনীতি। আমরা এই জনপদে থেকে সকলে দেশের জন্য কাজ করব।
এসময়ে উপস্থিত ছিলেন, আহবায়ক আলতাফ হোসেন, লুৎফর মোড়ল, ফিরোজ কবির, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, যুবদলের আহবায়ক জিয়াউল হক, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান পিয়াল, সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়র রহমান এবং ছাত্রদলের সাবেক আহবায়ক তরিকুল ইসলাম শোভনসহ আরো অনেকে।





