মাগুরা

লুটেরা পালিয়ে ষড়যন্ত্র করতে শুরু করেছে: নিতাই রায়

মতিন রহমান, সিনিয়র রিপোর্টার: দেশের ফ্যাসিস্টরা পালিয়েছে, হাসিনা ও তার সরকারের এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও পালিয়েছে। লুটেরাজরা দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু দেশে এখন সাম্প্রদায়িক সমস্যা সৃষ্টির ষড়যন্ত্র চলছে। এদেশের হিন্দু মুসলিম সহ সকল সম্প্রদায়ের মানুষ আগেও শান্তিতে ছিলো এখনো আছে এবং ভবিষ্যতেও মিলেমিশে শান্তিতে থাকবে। কোনো ষড়যন্ত্র কাজে আসবে না “বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

শুক্রবার (৬ই ডিসেম্বর) বিকালে মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের আয়োজনে এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এই বিভাগের আরও সংবাদ

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট খান রোকনুজ্জামান ও এ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী, মহম্মদপুর উপজেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, বিনোদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বারিক মোল্যা, মহম্মদপুর যুবদলের আহবায়ক তরিকুল ইসলাম তারা সহ আরও অনেকে।

সমাবেশকে ঘিরে জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও দলের অন্যান্য অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিনোদপুর বিকে মাধ্যমিক বিদ্যালয় মাঠে।

এই বিভাগের আরও সংবাদ