ইসকন নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়ায় উলামা পরিষদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ


কুষ্টিয়া প্রতিনিধিঃ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বিক্ষোভ করে জেলা উলামা পরিষদ।
বিক্ষোভ সমাবেশে ইসকনকে ছাত্র-জনতার আন্দোলনে অর্জিত স্বাধীনতা ধুলিস্বাৎ করে পতিত সরকারকে ক্ষমতায় আনার ষড়যন্ত্রের মূল হাতিয়ার উল্লেখ্য করে নিষিদ্ধের দাবি তোলা হয়।
অনুষ্ঠানে জেলা উলামা পরিষদের সভাপতি মুফতি আব্দুল হামিদের সভাপতিত্বে সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় শহরের পাঁচ রাস্তা মোড়ে সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ যেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মিলেমিশে শান্তিতে বসবাস করি। কিন্তু সাম্প্রতিক সময়ে ইসকন নামক একটি উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী সনাতনী ধর্মাবলম্বীদের উস্কানী দিয়ে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছে। অনতিবিলম্বে ইসকন কে নিষিদ্ধ করার দাবি জানান তারা।





