মাগুরা

১১২ দিন পর কবর থেকে লাশ উত্তোলন হলো ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীর

মতিন রহমান, সিনিয়র রিপোর্টার: দেশে আগষ্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত হয় সুমন শেখ নামে (১৭) এক শিক্ষার্থী। সুমন শেখের লাশ দাফনের ১১২ দিন পর উত্তোলন করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) মাগুরার মহম্মদপুর উপজেলায় বালিদিয়া গোলাম কিবরিয়া হাফেজিয়া মাদ্রাসা কবরস্থান থেকে সুমন এর লাশ উত্তোলন করা হয়

এই বিভাগের আরও সংবাদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ই অগাস্ট মহম্মদপুর সদরে বিক্ষোভ মিছিল করার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায় সুমন।

ওই দিন ময়নাতদন্ত ছাড়াই তাকে দাফন করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুজাহিদুল ইসলাম ও মামলার তদন্ত কর্মকর্তা মহম্মদপুর থানার পুলিশ পরিদর্শক মুন্সি রাসেল হোসেনের উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করা হয়।

সুমন শেখ মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামের কান্নু শেখের ছেলে।

মামলার তদন্তের স্বার্থে আদালত সুমনের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান। এই মামলায় এখন পর্যন্ত ৭ জন নামীয় ও দুজনকে অজ্ঞাত নামায় গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

এই বিভাগের আরও সংবাদ