কুড়িগ্রাম

রাজারহাটে ইউএনও’র সাথে সাংবাদিকদের মত বিনিময়

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: রাজারহাটে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে “রাজারহাট প্রেসক্লাব”এর সাংবাদিকদের মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে এই মত বিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় রাজারহাট প্রেসক্লাব সভাপতি ও দৈনিক খোলা কাগজের ভ্রাম্যমাণ প্রতিনিধি সরকার অরুণ যদু সাধারণ সম্পাদক দৈনিক সমকাল ও বাংলাদেশ টু’ডের প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ, সহ-সভাপতি ও দৈনিক সাইফ প্রতিনিধি মোবাশ্বের আলম,দৈনিক ইত্তেফাক ও ডেইলি নিউ-নেশন প্রতিনিধি খন্দকার আরিফ,দপ্তর সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মাহবুবার রহমান,ডেইলি মুসলিম টাইমস প্রতিনিধি মোফাকখারুল ইসলাম মাসুম,দৈনিক কুড়িগ্রাম খবর প্রতিনিধি মামুন চৌধুরী,দৈনিক বাংলার মানুষ প্রতিনিধি আহসান হাবিব সহ অনেকে উপস্থিত ছিলেন।

রাজারহাটের বিভিন্ন সমস্যা নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মত বিনিময় করেন সাংবাদিকগণ। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান উপজেলার উন্নয়ন-অগ্রযাত্রায় প্রশাসনের পাশাপাশি সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। মত বিনিময় শেষে ইউএনও’কে প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু’র লেখা কাব্যগ্রন্থ নবোঢ়া ও উপন্যাস স্নেহাস্পদেষু উপহার প্রদান করা হয়।

এই বিভাগের আরও সংবাদ