বাগেরহাট

বাগেরহাট জেলাকে মাদকমুক্ত রাখতে ছাত্রদলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাট জেলা ও সরকারি পি,সি কলেজকে মাদকমুক্ত রাখতে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাগেরহাট জেলা ছাত্রদল।

ছাত্রদল নেতা শেখ আল মামুনের নেতৃত্বে মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১১ টায় পি,সি কলেজের মোড়, শহীদ মিনারসহ জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানসমূহে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আল ইমরান, ওয়ালিদ হাসান, শামিম মুন্সি, মাহিন হাসনাইন সার্জাসহ প্রমূখ।

এই বিভাগের আরও সংবাদ