Uncategorized

নান্দাইলে সড়ক দুঘর্টনায় নিহত ১

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলী নামকস্থানে রোববার (১০ নভেম্বর) রাতে কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক হাইওয়ে সড়কে প্রাইভেটকারের চাপায় মুশুলী নয়াপাড়া গ্রামের মৃত ওয়াজ নীর পুত্র আবদুর রহিম (৭০) ঘটনাস্থলেই মারা যায়।

নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ খোরশেদ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক প্রাইভেটকারটি আটক করা হয়েছে।ড্রাইভার পালিয়ে যায়। সোমবার (১১ নভেম্বর) উক্ত সড়ক দুঘর্টনায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

এই বিভাগের আরও সংবাদ