সাকিবের বাবাকে মামলা না দেওয়ায় উদ্বেগ প্রকাশ


মতিন রহমান, মাগুরা: মাগুরায় ছাত্র আন্দোলনে নিহত রাব্বি সহ অন্যান্য হত্যার ঘটনার মামলায় সাকিব আল হাসান এর পিতা মাশরুর রেজা কুটিলকে আসামী করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। নাছির উদ্দিন আরও বলেন, সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, বীরেন শিকদার ও সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিল মাগুরায় ফ্যাসিবাদী কায়েম করেছে। এজন্য ছাত্রদলের পক্ষ থেকে ফ্যাসিস্টদের বিরুদ্ধে মামলা ও দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।
বুধবার (৩০ অক্টোবর) মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণে করেন এবং এসব কথা জানান তিনি। এসময় কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী শাহনাজ পারভীন সহ মাগুরা জেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালী ৪ ও ৫ আগস্টে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের হামলায় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি হত্যা সহ অন্যান্য হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের পিতা মাশরুর রেজা কুটিল কে আসামি না করা ও এ সকল মামলার কোন আসামি গ্রেফতার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে সাকিবের বাবা মাশরুর রেজা কুটিল সহ অন্যান্যদের গ্রেপ্তারের দাবী জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাছির।
গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে ইতিবাচক রাজনীতি নিয়ে আলোচনা চলছে। সেই ইতিবাচক রাজনীতিকে স্বাগত জানিয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরার অবস্থান করছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। ছাত্র আন্দোলনে চার-পাঁচ আগস্টের ঘটনায় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি, চট্টগ্রামের শিক্ষার্থী ফরহাদ হোসেনসহ মোট ১০ জন শহীদ হন। এ সকল পরিবারের সাক্ষাৎ করে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি।
মাগুরা সোহরাওয়ার্দী কলেজে বুধবার সাধারণ শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বিচারে হত্যা, ধর্ষন, দখলদারত্বসহ সন্ত্রাসী ও নৈতিকতা বিরোধী কর্মকান্ডের জন্য ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেটি আইনি বিষয়। তাদের বিতাড়িত করা লাগেনি তারা নিজেরাই বিতাড়িত হয়েছেন। ছাত্রদল প্রতিহিংসা নয় ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী তাই তারা ছাত্রলীগ বা কাউকে পরীক্ষায় অংশগ্রহ বা ক্লাসে প্রবেশে ক্ষেত্রে কাউকে বাধা প্রদান করছে না বলেও জানান তিনি।





