রাজধানী

যুবলীগের কেন্দ্রীয় নেতা মোয়াজ্জেম হোসেন আটক

বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য মোয়াজ্জেম হোসেনকে আটক করা হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর ২টার দিকে রাজধানীর মগবাজারের নিজ বাসা থেকে তাকে ঢাকা মহানগর ডিবি পুলিশের একটি দল আটক করে।

আটককৃত মোয়াজ্জেম হোসেনের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার কামারখোলা গ্রামে।

এই বিভাগের আরও সংবাদ

নবাবগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মোয়াজ্জেম হোসেনের নামে নবাবগঞ্জ থানায় বিস্ফোরক আইনে দুটি মামলা রয়েছে। এ মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। গত ২ ও ২১ সেপ্টেম্বর নবাবগঞ্জ থানায় এ মামলা দুটি দায়ের হয়।

বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আসগর হোসেন গণমাধ্যমকে বলেন, আটকের পর ডিবি তাকে জিজ্ঞাসাবাদ করছে। পরে নবাবগঞ্জ থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর নবাবগঞ্জে দলের কোনো জ্যেষ্ঠ নেতা আটকের খবর পাওয়া যায়নি। কেন্দ্রীয় যুবলীগ নেতা মোয়াজ্জেম হোসেনই প্রথমে আটক হলেন।

এই বিভাগের আরও সংবাদ