চট্টগ্রাম

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা আলমগীর গ্রেফতার

চট্টগ্রামের পতেঙ্গার আলোচিত আওয়ামী লীগ নেতা আলমগীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি স্থানীয় ভাবে মধু আলমগীর হিসেবে পরিচিত।

রোববার (২০ অক্টোবর) গভীর রাতে পতেঙ্গা বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।আলমগীর পতেঙ্গা ৪১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

এই বিভাগের আরও সংবাদ

সিএমপি বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শাকিলা সুলতানা জানান, গত ৫ আগস্ট শিক্ষার্থীদের উপর হামলা, পতেঙ্গা মডেল থানায় অগ্নিসংযোগ, অস্ত্র-গুলি লুটপাট ও পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের হওয়া মামলার অন্যতম আসামি মধু আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরও সংবাদ