রাজধানী

ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ৫১ লাখ টাকার বেশি জরিমানা

ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে একদিনে ৫১ লাখ টাকার বেশি জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় বুধবার ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এক হাজার ২৫৪টি মামলা এবং ৫১ লাখ ৩৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

এ ছাড়া ৭৮টি গাড়ি ডাম্পিং ও ৪৫টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশ সদস্যরা রাতদিন কাজ করছে।

এই বিভাগের আরও সংবাদ